টানা সাত দিন ডেঙ্গু রোগীর মৃত্যু, জুলাইয়েই প্রাণ হারিয়েছেন ৩৬ জন
চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে ৫৪ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৩৬ জনই মারা গেছেন জুলাই মাসে। কীটতত্ত্ববিদেরা আশঙ্কা করছেন, এবার অক্টোবর পর্যন্ত সংক্রমণ বাড়তে পারে।
চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে ৫৪ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৩৬ জনই মারা গেছেন জুলাই মাসে। কীটতত্ত্ববিদেরা আশঙ্কা করছেন, এবার অক্টোবর পর্যন্ত সংক্রমণ বাড়তে পারে।
চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের মালিকানা ও দখল কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মোহাম্মদ জিল্লুর রহমান নামের এক যুবক মারা গেছেন।
ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার এবং এসি মিলানের কিংবদন্তি অধিনায়ক ফ্রাঙ্কো বারেসি মারা গেছেন। শুক্রবার ৬৬ বছর বয়সে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাবটি। প্রায় এক বছর ধরে অসুস্থতার সঙ্গে লড়ছিলেন বারেসি। ২০২৫ সালের আগস্টে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় তার ফুসফুসে একটি নডিউল ধরা পড়ে
প্রতিবেশী মরক্কো থেকে উত্তর আফ্রিকার স্প্যানিশ ছিটমহল সেউতার সীমান্তে বিপুলসংখ্যক অভিবাসী ঢুকেছেন। এঁদের মধ্যে অন্তত নয়জন মারা গেছেন বলে স্পেন সরকার জানিয়েছে।
লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি যাওয়ার পথে মাদারীপুরের তরুণ সোহাগ মুনশি (২৪) মারা গেছেন বলে জানিয়েছে তাঁর পরিবার। পরিবারের অভিযোগ, দালালের নির্যাতনে তাঁর মৃত্যু হয়েছে। ছেলেকে হারিয়ে বুকফাটা কান্না আর বিলাপ করছেন মা শাহিনুর বেগম।
চাঁদপুরের ফরিদগঞ্জে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় গ্রেপ্তার হওয়া আসামি মিজানুর রহমান পুলিশ হেফাজতে মারা গেছেন। বৃহস্পতিবার সকালে তাকে মৃত ঘোষণা করা হয়।
লন্ডনে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন অভিনেতা ও নির্মাতা সুনীল আনন্দ। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে কর্মরত অবস্থায় ১০ তলা ভবন থেকে পড়ে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার প্রবাসী শ্রমিক মিল্লাত হোসেন মারা গেছেন। বুধবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান মারা গেছেন। দুইবারের ব্যালন ডি’অরজয়ী সাবেক এই খেলোয়াড় ও কোচের বয়স হয়েছিল ৭৫ বছর। সোমবার কিগানের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার সাবেক ক্লাব নিউক্যাসল ইউনাইটেড। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যানসারের সঙ্গে লড়ছিলেন তিনি। শেষ সময়ে তার পাশ
হৃদ্রোগে মৃত্যুর কথা বলা হলেও ময়নাতদন্ত প্রতিবেদনে জানা গেছে, অ্যালকোহল বিষক্রিয়ায় মারা গেছেন জনপ্রিয় তুর্কি অভিনেত্রী এজে ইরতেম।
বাসাভাড়া বকেয়া নিয়ে বিরোধের জেরে লালবাগে মারধরের পর মো. স্বপন নামের এক ব্যবসায়ী মারা গেছেন। এ ঘটনায় বাড়িওয়ালা রিজভী ও তাঁর সহযোগী রোহানকে আটক করেছে পুলিশ।
হঠাৎ অসুস্থ হয়ে শনিবার সন্ধ্যায় মারা গেছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম—গ্রাহামের মৃত্যুতে শোক জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ শীর্ষ কর্মকর্তারা।