ফটিকছড়িতে দুবাইপ্রবাসীর বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ
ফটিকছড়িতে দুবাইপ্রবাসী মুহাম্মদ রিদোয়ানের বাড়িতে ভোরে অস্ত্রধারীদের হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। ভাঙচুরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগীদের উদ্ধার করলেও হামলাকারীরা পালিয়ে গেছে।