কটিয়াদীতে তিতাস গ্যাসের লাইন থেকে অবৈধ সংযোগ: চুনাপাথর কারখানায় উচ্ছেদ অভিযান
কিশোরগঞ্জের কটিয়াদীতে তিতাস গ্যাসের প্রধান সঞ্চালন পাইপলাইন ছিদ্র করে অবৈধ সংযোগ নেওয়ার অপরাধে একটি নবনির্মিত চুনাপাথর কারখানায় উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে কারখানার তিনটি চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং মজুত চুনাপাথর জব্দ করা হয়েছে।