তিন সপ্তাহের চোট এক মাস ছাড়াল, লিটন দাসের শারীরিক অবস্থা নিয়ে বাশারের ব্যাখ্যা
গ্রেড-১ পেশির চোট থেকে তিন সপ্তাহে সেরে ওঠার কথা থাকলেও লিটন দাসের ব্যথা কমেনি। একাধিক স্ক্যানে নতুন কিছু না পাওয়া গেলেও সিঙ্গাপুরে পরীক্ষায় ফোলা ধরা পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার।