নারায়ণগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত
নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। দেওভোগ বিদ্যানিকেতন হাই স্কুলের অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশ তৈরি হয়।