নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক
নড়াইল কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক উজির আলীকে ছুরিকাঘাত করে পালিয়েছেন অফিস সহকারী রাকিব হোসেন। ঘটনার পর আহত শিক্ষক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নড়াইল কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক উজির আলীকে ছুরিকাঘাত করে পালিয়েছেন অফিস সহকারী রাকিব হোসেন। ঘটনার পর আহত শিক্ষক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মেহেরপুরের গাংনী পৌর শহরের একটি এতিমখানায় হাসান আলী (৯) নামের এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে, যার গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
নড়াইলের লোহাগড়ায় পাওনা ১৮ হাজার টাকা ফেরত চাইতে গিয়ে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।
কুষ্টিয়ার খোকসা উপজেলার দেবীনগর গ্রামে মাদক কেনাবেচা সংক্রান্ত বিরোধের জেরে কুপিয়ে ফারুক হোসেন ও আবদুল শেখ নিহত হয়েছেন। ঘটনায় জড়িত মিন্টুসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
যশোরের অভয়নগর উপজেলায় মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইন ধরে হাঁটার সময় খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হোসাইন আহমেদ নামের এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।
বাগেরহাটের শরণখোলায় রাজৈর গ্রামে শয়নকক্ষ থেকে কবির হোসেন ও হালিমা বেগমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পাশে পাওয়া চিরকুটে তাঁদের স্বেচ্ছায় চলে যাওয়ার কথা লেখা থাকলেও পরিবারের সদস্যদের মধ্যে পরস্পরবিরোধী অভিযোগ উঠেছে।
কেশবপুরে ৮ জুলাই কন্যাসন্তান জন্ম দেওয়ার পর স্ত্রী মোসাম্মৎ সাজেদা (২০) ও নবজাতককে ক্লিনিকে ফেলে রাখার অভিযোগ ওঠে রুহুল আমিনের বিরুদ্ধে। বুধবার ইউএনও রেকসোনা খাতুন প্রসূতি মা ও নবজাতকের খোঁজ নিয়ে সন্তানসহ সাজেদাকে মনিরামপুর উপজেলার বাঙালিপুর গ্রামে তাঁর মায়ের বাড়িতে পাঠান; এ সময় ওষুধ-খরচের জন্যও সহায়তা দেওয়া হয় এবং অস্ত্রোপচারের ১২ হাজার টাকা মওকুফ করে ক্লিনিক কর্তৃপক্ষ।
সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ সদস্য অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে আত্মসমর্পণ করেছেন। আজ মঙ্গলবার সকালে মোংলায় কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে তাঁরা আত্মসমর্পণ করেন।
কুষ্টিয়া সরকারি শিশু পরিবার থেকে বয়সসীমা পেরোনোয় ছাড়পত্র পেয়েছেন পাঁচ শিক্ষার্থী। আশ্রয় হারিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়া ও ভবিষ্যৎ নিয়ে তারা উদ্বেগে।
আগামী ১৬ জুলাই থেকে যশোর–ঢাকা ফ্লাইট পরিচালনা বন্ধ করে দিচ্ছে ইউএস বাংলা। ফলে সপ্তাহে মাত্র দুটি যশোর-ঢাকা রুটে চলাচল করবে।
জামায়াতের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত কোনো পুরুষ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য পদে (রুকন) দায়িত্ব পালন করতে পারবেন না—এই যুক্তিতে কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি পদ থেকে সুজাউদ্দিন জোয়ার্দারকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মেয়েটির চিকিৎসা চলছে। তার শারীরিক অবস্থা নিয়ে এখনই বলা যাচ্ছে না। দুয়েকদিন পর পরিস্থিতি জানাতে পারবেন চিকিৎসক।