রমেক হাসপাতালে আরও ১০টি আইসিইউ শয্যা যুক্ত হচ্ছে: ত্রাণমন্ত্রী
আগামী দুই মাসের মধ্যে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নতুন ১০টি আইসিইউ শয্যা যুক্ত হয়ে মোট ২০টি হবে। এছাড়া নিরাপত্তা বৃদ্ধি, জনবল নিয়োগ এবং বিশেষায়িত ভবন দ্রুত নির্মাণের বিষয়ে নির্দেশনা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।