পীরগাছায় এনসিপি নেতার বিরুদ্ধে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ
রংপুরের পীরগাছায় তিস্তা নদীর তীররক্ষা বাঁধ সংলগ্ন এলাকায় ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে এনসিপি সদস্য সচিব রুবেল মিয়ার বিরুদ্ধে।
রংপুরের পীরগাছায় তিস্তা নদীর তীররক্ষা বাঁধ সংলগ্ন এলাকায় ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে এনসিপি সদস্য সচিব রুবেল মিয়ার বিরুদ্ধে।
শরীয়তপুরের ভেদরগঞ্জে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক তরুণীকে চুরির অপবাদ দিয়ে গাছে বেঁধে নির্যাতন ও চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে।
সুনামগঞ্জের তাহিরপুরে সরকারি ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে ২৬ জনের কাছ থেকে ৭৮ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক বাবা-ছেলের বিরুদ্ধে। ইউএনওর কাছে লিখিত অভিযোগের পর পুলিশি তদন্ত শুরু হয়েছে।
ফিফার বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনা নিয়ে বিতর্ক এবং সভাপতির ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে সংস্কারের দাবি জানিয়েছে ফিফপ্রো; পাশে নেই উয়েফাও।
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা যুবদলের আহ্বায়ক নিঝুম খান থানার উপপরিদর্শক (এসআই)–দের বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ তুলে বক্তব্য দেন; ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
নরসিংদীতে ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে বিএনপি নেতা নজরুল ইসলামকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। হামলার পেছনে দলের আরেক নেতার অনুসারীদের হাত রয়েছে বলে দাবি করেছেন তিনি।
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে তথ্যচিত্রের ত্রুটি ঘিরে অনুষ্ঠানস্থলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির ঘটনায় দুঃখ প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। পাশাপাশি, উত্থাপিত অভিযোগ পরীক্ষা-নিরীক্ষা করে পরিমার্জন শেষে দ্রুততম সময়ে তথ্যচিত্র প্রকাশের আশ্বাস দিয়েছে তারা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৬৮ শিক্ষকের বিরুদ্ধে শেখ হাসিনাকে দেশে ফেরাতে তৎপরতা ও রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রেজিস্ট্রার দপ্তরের অফিস আদেশে এ তথ্য জানানো হয়; ১৩ আগস্টের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
জুলাই গণ–অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মানিক মিয়া অ্যাভিনিউতে ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে পারফর্ম করতে গিয়ে আর্ক ব্যান্ডের ভোকালিস্ট হাসানকে লক্ষ্য করে পানির বোতল ছোড়ার অভিযোগ ওঠে। ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড়।
শরীয়তপুরের জাজিরায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত জামায়াতের কর্মসূচিতে বিএনপির নেতা-কর্মীদের হামলার অভিযোগ। এসময় ভিডিও ধারণ করতে গিয়ে আহত হয়েছেন একজন সাংবাদিক।
পুরান ঢাকার সোহরাওয়ার্দী কলেজের সামনে জকসুর স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক নূর মোহাম্মদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। হামলায় তাঁর মাথা ফেটে গেছে বলে জানা গেছে।
ঠাকুরগাঁওয়ে ইএসডিওর মাঠকর্মীদের বিরুদ্ধে কিস্তির টাকা আদায়ের চাপ দিয়ে গ্রাহকের বাড়ি থেকে গরু নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।