ট্রাম্পের হুমকি কি ফাঁকা বুলি, নাকি আসলেই ভয়ের?
সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পের হুমকি-ধমকি ও মাঝে মাঝে তাঁর অশালীন ভাষা ব্যবহার নতুন নয়। তবে তাঁর এই পোস্টটি একেবারেই ব্যতিক্রমী
সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পের হুমকি-ধমকি ও মাঝে মাঝে তাঁর অশালীন ভাষা ব্যবহার নতুন নয়। তবে তাঁর এই পোস্টটি একেবারেই ব্যতিক্রমী
ইরানে নিখোঁজ মার্কিন বিমান সেনা উদ্ধারে যুক্তরাষ্ট্রের ঝুঁকিপূর্ণ অভিযানে দুটি যুদ্ধবিমান অকেজো হয়। ইরানি বাহিনী ঘিরে ফেলায় মার্কিন সেনারা নিজেরাই বোমা মেরে সেগুলো ধ্বংস করে। গোপনীয় সরঞ্জাম শত্রুর হাতে না পড়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর ক্রু এক দিনের বেশি নিখোঁজ ছিলেন। মার্কিন বাহিনী অভিযান চালিয়ে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে। লুকিয়ে থাকা এবং উদ্ধার অভিযানের বিবরণ জানিয়েছেন দুই মার্কিন কর্মকর্তা।
ইরানে মার্কিন সেনা উদ্ধারকে ইস্টারের অলৌকিক ঘটনা বলে ট্রাম্পের বক্তব্যে ধর্ম-রাজনীতি মিশ্রণ নিয়ে বিতর্ক উঠেছে। সমালোচকরা যুদ্ধকে ধর্মীয় ছোঁয়া দেওয়ার অভিযোগ তুলেছেন। কেয়ার ও গ্রিনসহ বিভিন্ন পক্ষ তীব্র সমালোচনা করেছে।
ইরানে গত শুক্রবার মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমান ভূপাতিত হলে একজন ক্রু পাহাড়ের খাঁজে লুকিয়ে এক দিনের বেশি সময় টিকে ছিলেন। মার্কিন কমান্ডোরা অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করেন, যাতে সিআইএ এবং ইসরায়েল সহযোগিতা করে। ডোনাল্ড ট্রাম্প সেই যোদ্ধাকে সাহসী বলে সম্মান জানিয়েছেন।
আগামীকাল সন্ধ্যার মধ্যে ইরানকে দেওয়া যুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালি খুলে দেওয়ার আলটিমেটাম শেষ হচ্ছে।
যুক্তরাষ্ট্রে ভিজিটর ভিসায় অবস্থানকালে ডিগ্রি বা কোনো প্রোগ্রামে ভর্তি হওয়া কঠোরভাবে নিষিদ্ধ। ঢাকার মার্কিন দূতাবাস এই তথ্য জানিয়েছে। ভিসার অননুমোদিত ব্যবহার ভবিষ্যতে স্থায়ী নিষেধাজ্ঞা ডেকে আনতে পারে।
আর্টেমিস-২ মিশনের নভোচারীরা চাঁদের অপর পাশ ঘুরে আসার সময় প্রায় ৪০ মিনিট পৃথিবীর সঙ্গে যোগাযোগবিচ্ছিন্ন থাকবেন। এটি অ্যাপোলো মিশনের নভোচারীদের নিঃসঙ্গতার স্মৃতি জাগিয়ে তুলেছে। ভবিষ্যতে চাঁদের চারপাশে স্যাটেলাইট নেটওয়ার্ক এই সমস্যার সমাধান করবে।
যুক্তরাষ্ট্রের মিজৌরিতে ৪৪ বছর ২ মাস বয়সী পোষা ঘুঘু ‘সুগার’ গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত পোষা ঘুঘু হয়েছে। এর মালিক ৭৭ বছরের ডিওয়েইন অরেন্ডারের সঙ্গে চার দশকেরও বেশি সময়ের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সুগার টিভি দেখে, গানে তাল মেলায় এবং সংগীত ভিডিওতেও অংশ নিয়েছে।
হরমুজ প্রণালীতে যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি বিশ্বব্যাপী জ্বালানি, সার ও খাদ্য সংকট ঘটাচ্ছে। বাংলাদেশে সারকারখানা বন্ধ, পাকিস্তানে স্কুল বন্ধ। সমঝোতার মাধ্যমে জলপথ সচল না রাখলে সাড়ে চার কোটি মানুষ দুর্ভিক্ষের মুখে পড়তে পারে।
প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালী খোলা ও যুদ্ধবিরতির জন্য মঙ্গলবার রাত ৮টা (ইস্ট) সময়সীমা দিয়েছেন, না মানলে বিদ্যুৎকেন্দ্র-সেতু ধ্বংসের হুমকি। ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের হাইফায় ভবন ধসে ২৪ জন আহত। ইরানে মার্কিন যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রু উদ্ধারের দাবি-পাল্টা অভিযোগ চলছে।
মার্কিন গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, মার্কিন-ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র বাংকার দ্রুত মেরামত করছে ইরান। যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা কমলেও এখনো উল্লেখযোগ্য লঞ্চার ও ড্রোন রয়েছে। মার্কিন কর্মকর্তারা সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।