ইরানে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর এর ক্রু এক দিনেরও বেশি সময় নিখোঁজ ছিলেন। পরবর্তীতে মার্কিন বাহিনী অভিযান চালিয়ে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে। যুদ্ধবিমান পড়ার পর ক্রু কোথায় লুকিয়ে ছিলেন, কীভাবে ইরানি বাহিনীর নজর এড়িয়েছেন এবং তাঁকে উদ্ধারের জন্য কীভাবে অভিযান হয়েছে—এসব বিষয়ে সিএনএনের সঙ্গে কথা বলেছেন দুই মার্কিন কর্মকর্তা।