ট্যাংকলরিতে মাদক পাচার, নরসিংদীতে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার
নরসিংদীর মনোহরদী উপজেলায় জ্বালানির ট্যাংক লরিতে লুকিয়ে রাখা ৯২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
নরসিংদীর মনোহরদী উপজেলায় জ্বালানির ট্যাংক লরিতে লুকিয়ে রাখা ৯২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
ফেনীর ছাগলনাইয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান, বাস ও লরির সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বাসচালক, সুপারভাইজার, কাভার্ডভ্যানচালক ও লরিচালক রয়েছেন।
নতুন একটি মোটরসাইকেল কিনে সেটি চালিয়েই বাড়ি ফিরছিলেন দুই বন্ধু। পথে দ্রুতগতির একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাঁদের মোটরসাইকেলটির। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুজনই।
মিরসরাইয়ে নতুন মোটরসাইকেল কিনে ফেরার পথে লরি ধাক্কায় দুই বন্ধু নিহত হওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সিলেটের ওসমানীনগরে তেলবাহী ট্যাংকলরির চাপায় একই পরিবারের তিন সদস্যসহ চারজন নিহত হয়েছেন। আহত দুই শিশু ও এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন।
চট্টগ্রামে ‘অ্যালরিদমিক বডিস’ শিরোনামে আটজন শিল্পীর ডিজিটাল দৃশ্যশিল্প প্রদর্শনী চলছে।
সাধারণভাবে প্রতিদিন প্রায় দুই হাজার ক্যালরি গ্রহণের পরামর্শ দেওয়া হলেও নরওয়ের ফুটবল তারকা আর্লিং হলান্ড নাকি প্রতিদিন প্রায় ছয় হাজার ক্যালরি খেয়ে থাকেন। এ ধরনের ডায়েট বাস্তবে কার জন্য কতটা উপযোগী—বিশেষজ্ঞরা বলছেন, তা নির্ভর করে কয়েকটি বিষয়ের ওপর।
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় তেলবাহী লরি ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশার ওপর আছড়ে পড়ে ট্রাকটি, এতে রিপন মিয়া ও আবুল খায়ের নামে দুজন নিহত হয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে স্ক্র্যাপবাহী একটি লরিতে আগুন লেগে কেবিনের অংশ পুড়ে গেছে। এতে কোনো হতাহত না হলেও ঢাকামুখী লেনে সাময়িক যানজটের সৃষ্টি হয়।
চট্টগ্রামের ইপিজেড এলাকায় সড়কের গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে কনটেইনারবাহী লরির চাকায় পিষ্ট হয়ে মো. মেহেদি হাসান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ বুধবার সকাল ১০টার দিকে চট্টগ্রামের মিরসরাইয়ে সদর ইউনিয়নের জামালের দোকান এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে দাবি পুলিশের।