টফু: ৫০০ গ্রাম

গোলমরিচের গুঁড়া: আধা চা-চামচ

চিলি ফ্লেক্স: আধা চা-চামচ বা পরিমাণমতো

লেবুর রস: ১ টেবিল চামচ

টমেটো সস: ২ টেবিল চামচ

ওরেগানো: ১ চা-চামচ

অলিভ অয়েল: ১ টেবিল চামচ

ব্রেডক্রাম্ব: ১ কাপ বা পরিমাণমতো

ডিম: ১টি

ময়দা: ২ টেবিল চামচ

পানি: ২ টেবিল চামচ

টফু টুকরা করে নিতে হবে।

ময়দা, ডিম, ব্রেডক্রাম্ব বাদে অন্য সব উপকরণ টফুর সঙ্গে মিলিয়ে ২৫ থেকে ৩০ মিনিটের মতো মেখে রাখতে হবে।

ডিম ২ টেবিল চামচ পানি দিয়ে ফেটিয়ে নিন।

ময়দার সঙ্গে মিলিয়ে নিন।

টফু ডিমের মিশ্রণে ডুবিয়ে ব্রেডক্রাম্বে গড়িয়ে নিতে হবে।

ওভেনের ট্রেতে তেল ব্রাশ করে নিন।

টফু সাজিয়ে রাখুন।

এবার প্রিহিট করা ওভেনে ২০০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপে ২৫ থেকে ৩০ মিনিট টোস্ট করে নিতে হবে।