শীতের তীব্রতা মোকাবিলায় দেশের শীতপ্রধান ৬০০টি এলাকার ৩০ হাজার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণের কার্যক্রম শুরু করেছে প্রখ্যাত আলেম শায়খ আহমাদুল্লাহর পরিচালিত প্রতিষ্ঠান আস-সুন্নাহ ফাউন্ডেশন। বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটে তার ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি এই উদ্যোগের কথা জানান।
ফেসবুক পোস্টে শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, ‘শীত এসে গেছে। শহুরে বিত্তবানদের মাঝে শীতকে বরণ করার আমেজ ও উৎসবও শুরু হয়ে গেছে। নতুন ঋতুকে বরণ করার এই আনন্দঘন মুহূর্তে আমাদের সেসব অভাবী মানুষের কথা কি মনে পড়ছে, যাদের শীত নিবারণের পর্যাপ্ত পোশাক নেই, যাদের কাছে শীত এক আতঙ্কের ঋতু?’
তিনি আরও উল্লেখ করেন যে, দারিদ্র্যপীড়িত এই শীতার্ত জনগোষ্ঠীর কাছে প্রয়োজনীয় শীতের পোশাক পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আস-সুন্নাহ ফাউন্ডেশন বর্তমানে কাজ করে যাচ্ছে।
শায়খ আহমাদুল্লাহর ফেসবুক পোস্টে দেওয়া বিস্তারিত তথ্য অনুযায়ী, এ বছর প্রতিটি পরিবারকে একটি করে কম্বল, একটি হুডি, একটি শীতের টুপি এবং এক জোড়া মোজা প্রদান করা হচ্ছে। এই সম্পূর্ণ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ১ হাজার ২০০ টাকা।
একটি পরিবারের শীত নিবারণের দায়িত্ব নিতে ১ হাজার ২০০ টাকা দান করার জন্য আহ্বান জানিয়েছেন শায়খ আহমাদুল্লাহ। তবে তিনি জানান, এই মানবিক কাজে যে কেউ যে কোনো পরিমাণ অর্থ দান করতে পারবেন।
আর্থিক সহযোগিতার জন্য দেশ ও বিদেশের যেকোনো পেমেন্ট মেথড ব্যবহার করে টাকা পাঠানোর জন্য পোস্টে একটি নির্দিষ্ট লিংকে ক্লিক করতে বলা হয়েছে। এছাড়া সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও সহায়তা পাঠানোর সুযোগ রাখা হয়েছে।
ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য:
ব্যাংক: Prime Bank PLC
অ্যাকাউন্টের নাম: As Sunnah Foundation
শাখা: Islamic Banking, Dilkusha
অ্যাকাউন্ট নম্বর: 3108137031750
রাউটিং নম্বর: 170272892
সুইফ্ট কোড: PRBLBDDH005
বিকাশ/নগদ মার্চেন্ট নম্বর: 01897-655737 (পেমেন্ট অপশন থেকে পাঠাতে হবে।)