সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্প্রতি আলোচনায় এসেছে এক অদ্ভুত প্রোফাইল, যার পরিচয় নিজেকে 'গ্লোবাল ডিগবাজি স্টার' হিসেবে। এই প্রোফাইলটির নাম জায়েদ খান। তার প্রোফাইলের বিষয়বস্তু এবং উপস্থাপনা সাধারণের ধরাছোঁয়ার বাইরে এবং চরম হাস্যরসে ভরপুর।
তার প্রোফাইলে বিভিন্ন অদ্ভুত দাবি ও বিষয় উল্লেখ করা হয়েছে। সেখানে তিনি নিজেকে গ্লোবাল ডিগবাজি স্টার হিসেবে দাবি করার পাশাপাশি লিখেছেন “চাঁদ দখল”। এছাড়া তার তালিকায় রয়েছে “বন্ধু ফার্মেসি” এবং “ডাব সমাচার”। আইনি বৈধতার কথা বলে তিনি সেখানে যুক্ত করেছেন “Lieসেন্স”।
সাহিত্য ও সংস্কৃতির প্রতি তার দৃষ্টিভঙ্গিও বেশ বিচিত্র। তিনি লিখেছেন, “চাঁদা নিয়ে বিখ্যাত কবি–সাহিত্যিকেরা যা লিখতেন”। পাশাপাশি তার লেখায় দেখা যায় “অজুহাতের কামব্যাক” এবং ভবিষ্যতের কথা বলে উল্লেখ করেছেন “রস+আলো নোবেল ২০২৬”। এমনকি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তার ধারণা অত্যন্ত স্থানীয়, যেখানে তিনি তাকে বর্ণনা করেছেন “এলাকার ট্যালেন্টেড বড় ভাই রবীন্দ্রনাথ” হিসেবে।
প্রোফাইলটিতে আরও কিছু অদ্ভুত প্রশ্ন ও আবেদন স্থান পেয়েছে। যেমন— “কোথায় কোথায় কালি মাখানো যায়?” এবং প্রযুক্তির প্রতি তার অনীহা প্রকাশ করে লিখেছেন “স্মার্টফোনের অবসর চেয়ে আবেদন”। এছাড়া তার প্রোফাইলে রয়েছে “সবজান্তা সমীপেষু” এবং সামাজিক সম্পর্কের এক অদ্ভুত পর্যবেক্ষণ হিসেবে যুক্ত করেছেন “বিবাহিত পুরুষ চেনার সহজ উপায়”।