হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার (২০ অক্টোবর) তিন জেলা সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এই সফরের তালিকায় রয়েছে রংপুর, রাজশাহী এবং চট্টগ্রাম।

সোমবার (১৯ অক্টোবর) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সংবাদমাধ্যমকে এই সফরের বিস্তারিত তথ্য নিশ্চিত করেছেন।

সচিব জানান, “প্রধানমন্ত্রী পূজামণ্ডপ পরিদর্শনে তিন জেলায় যাচ্ছেন। সকালে প্রথম যাবেন রংপুর। এরপর রাজশাহী ও চট্টগ্রামে।”

উল্লেখ্য যে, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো সরকার প্রধান রাজধানী ঢাকার বাইরে গিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয়া দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করছেন। সফরকালে প্রধানমন্ত্রী বিভিন্ন পূজামণ্ডপে উপস্থিত হয়ে পূজারিদের আন্তরিক শুভেচ্ছা জানাবেন এবং তাঁদের সঙ্গে কুশল বিনিময় করবেন।

অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শন কর্মসূচি শেষ করে ওই রাতেই প্রধানমন্ত্রী ঢাকা ফিরে আসবেন।