ঢাকা শহরের দ্রুত পরিবর্তনশীল নগর পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা, টেকসই স্থাপত্যশৈলী এবং প্রকৃতির এক অনন্য মেলবন্ধন ঘটিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান ‘সিম্পলট্রি’। পরিবেশবান্ধব ও আধুনিক জীবনযাত্রার কথা মাথায় রেখে প্রতিষ্ঠানটি তাদের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।

বসুন্ধরা আবাসিক এলাকায় বর্তমানে ‘সিম্পলট্রি ট্রিলজি’ নামে একটি বিশেষ আবাসন প্রকল্প গড়ে তোলা হচ্ছে। এই প্রকল্পের আওতায় ৪র্থ অ্যাভিনিউয়ে ৯০ কাঠা জমিতে একসঙ্গে তিনটি ১৪ তলা ভবন নির্মাণ করা হবে। প্রকল্পের নকশায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে খোলা জায়গার ওপর; প্রতিটি প্লটের প্রায় ৬০ শতাংশ এলাকা খোলা রাখা হবে, যেখানে থাকবে নান্দনিক বাগান এবং জগিং ট্রেইল। এই প্রকল্পে মোট ১৩৮টি চার শয়নকক্ষের অ্যাপার্টমেন্ট নির্মাণ করা হচ্ছে, যার আয়তন ৩ হাজার ২০ থেকে ৩ হাজার ৪২০ বর্গফুট পর্যন্ত। বাসিন্দাদের জন্য ছাদে ইনফিনিটি সুইমিংপুল, জিমনেসিয়াম, শিশুদের খেলার জায়গা, কমিউনিটি হল এবং বৈদ্যুতিক গাড়ি চার্জ দেওয়ার আধুনিক ব্যবস্থাও রাখা হয়েছে।

আবাসনের পাশাপাশি আধুনিক বাণিজ্যিক ভবন নির্মাণেও সিম্পলট্রি তাদের সক্ষমতা প্রমাণ করেছে। গুলশান-২ চত্বরের নিকটবর্তী গুলশান অ্যাভিনিউয়ের ১০৯ নম্বর রোডে, শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্কের পাশেই একটি অত্যাধুনিক বাণিজ্যিক ভবন গড়ে তুলেছে প্রতিষ্ঠানটি। ২০১৮ সালে নকশা করা এই ভবনটি ২৪ তলা উচ্চতার এবং এতে রয়েছে ৫টি বেজমেন্ট। ২০২৪ সালেই এর নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। ভবনটির প্রতি তলার আয়তন প্রায় ৮ হাজার ৯০০ বর্গফুট। পরিবেশগত মানদণ্ডে উৎকর্ষতার স্বীকৃতি হিসেবে ২০২৫ সালে ভবনটি ইউএসজিবিসি লিড গোল্ড (লিড ভি৪, কোর অ্যান্ড শেল) সনদ লাভ করেছে। ভবনটি তার নিজস্ব স্থাপত্যশৈলীর মাধ্যমে একটি আলাদা পরিচয় তৈরি করলেও তা চারপাশের সবুজের সাথে চমৎকারভাবে মিশে থাকে।