রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ভিস্তানেক্স হোল্ডিংস লিমিটেডের (ভিএইচএল) প্রথম অ্যাপার্টমেন্ট প্রকল্প 'ভিএইচএল বস্কো লুমিনা'র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি বসুন্ধরার সেন্ট্রামে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্পের যাত্রা শুরু হয়।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ভিএইচএলের উপদেষ্টা মো. শরিফুল আলম। এছাড়া অনুষ্ঠানে ভিস্তানেক্স হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ আসিফুর রহমান, পরিচালক শেখ আশেকুর রহমান, রাজিব রায়হান এবং আবু আল মোতালেব রাজু উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রকল্পের একটি মডেল উন্মোচন করা হয়। পাশাপাশি ভিডিও উপস্থাপনার মাধ্যমে অতিথিদের সামনে ভবনের আধুনিক নকশা, অ্যাপার্টমেন্টের বিন্যাস এবং এর সাথে যুক্ত বিভিন্ন সুযোগ-সুবিধার বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মো. শরিফুল আলম বলেন, “পরিকল্পিত ও পরিবেশবান্ধব আবাসন নগরজীবনের মান বাড়ায়। আগামী দিনগুলোতে ভিস্তানেক্স ঢাকার আধুনিক আবাসিক জীবনযাত্রায় এক নতুন মাত্রা যোগ করতে সক্ষম হবে বলে তিনি আশাবাদী।”

প্রকল্পটি সম্পর্কে ভিএইচএলের ব্যবস্থাপনা পরিচালক শেখ আসিফুর রহমান বলেন, ‘আমরা এমন অ্যাপার্টমেন্ট প্রকল্প তৈরি করতে চাই, যেখানে দীর্ঘস্থায়ী নির্মাণ, আধুনিক সুযোগ–সুবিধা ও সবুজ পরিবেশ একসঙ্গে থাকবে।’