রাজধানীর ব্যস্ত নাগরিক জীবনের ক্লান্তি দূর করে প্রশান্তিময় আবাসনের স্বপ্ন পূরণে বসুন্ধরা আবাসিক এলাকায় আন্তর্জাতিক মানের দুটি কন্ডোমিনিয়াম প্রজেক্ট চালু করেছে দেশের শীর্ষস্থানীয় আবাসন প্রতিষ্ঠান ‘দ্য প্রিমিয়াম হোমস লিমিটেড’। আধুনিক নাগরিক সুবিধা, নিরাপত্তা এবং প্রকৃতির মেলবন্ধনে তৈরি এই প্রকল্পগুলো শহুরে জীবনযাপনে নতুন মাত্রা যোগ করছে।
বসুন্ধরা আবাসিক এলাকার ‘কে’ ব্লকে ৩২ কাঠা জমির ওপর গড়ে উঠছে প্রতিষ্ঠানটির ফ্ল্যাগশিপ প্রকল্প ‘দ্য প্রিমিয়াম ক্যানভাস অব হ্যাপিনেস’। কৌশলগত অবস্থানের কারণে এখান থেকে ৩০০ ফিট সড়ক হয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং ১০০ ফিট সড়ক ব্যবহার করে গুলশান, বারিধারা ও মার্কিন দূতাবাসসহ গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও কূটনৈতিক এলাকায় সহজে যাতায়াত করা সম্ভব। প্রকল্পের আশেপাশে রয়েছে নামকরা শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও শপিং মল।
ভবনটির ভেতরে বাসিন্দাদের জন্য থাকছে সুইমিং পুল, চিলড্রেন প্লে গ্রাউন্ড, আধুনিক জিম, ইনডোর গেমস জোন, মিটিং রুম, টার্ফ, ওয়েটিং রুম, কো-ওয়ার্কিং স্পেস, কমিউনিটি লাউঞ্জ এবং নান্দনিক ছাদবাগান। ‘লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন (এলইইডি) সার্টিফিকেশন’ লক্ষ্য রেখে পরিবেশবান্ধব সামগ্রী ও টেকসই কৌশলে ভবনটি নির্মাণ করা হচ্ছে। মোট জমির প্রায় ৬০ শতাংশ খোলা ও সবুজ রাখা হয়েছে এবং এতে থাকছে রেইন ওয়াটার হার্ভেস্টিং ও সোলার এনার্জির ব্যবস্থা। সর্বোচ্চ প্রাইভেসি নিশ্চিত করে এখানে ২ হাজার ৭০৫ এবং ২ হাজার ৮১০ বর্গফুটের লাক্সারিয়াস ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে।
অন্যদিকে, বসুন্ধরা ‘পি’ ব্লকে ৪৩ কাঠা জমির ওপর নির্মিত হচ্ছে ‘দ্য প্রিমিয়াম সিম্ফোনি অব লাইফ’। একটি স্পেশাল কর্নার প্লটে অবস্থিত এই কন্ডোমিনিয়ামটির একদিকে ৪০ ফিট এভিনিউ রোড, অন্যদিকে ২৫ ফিট প্রশস্ত রাস্তা এবং দক্ষিণ পাশে বিস্তৃত লেক রয়েছে, যা প্রতিটি ফ্ল্যাটে পর্যাপ্ত আলো-বাতাস ও মনোরম লেকভিউ নিশ্চিত করবে। বিনোদন ও সুস্থতার জন্য এখানে থাকছে সুইমিং পুল, জিম, কিডস জোন, প্লে জোন, ওয়াকওয়ে, সাইকেলিং ট্র্যাক, ওপেন টেরেস, রুফটপ গার্ডেনিং এবং লেকের পাড়ে ফিশিং ডেক।
এই প্রজেক্টটিতেও পরিবেশের ভারসাম্য রক্ষায় ৬০ শতাংশ জমি উন্মুক্ত রাখা হয়েছে এবং এলইইডি সনদের লক্ষ্যমাত্রা অনুযায়ী রেইন ওয়াটার হার্ভেস্টিং ও সৌরবিদ্যুৎ ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া ২৪ ঘণ্টা বিদ্যুৎ ও পানি সরবরাহ, সিসি ক্যামেরা নিরাপত্তা, লিফট, পার্কিং এবং ওয়েটিং রুমের সুবিধা থাকছে। ৩০০ ফিট ও ১০০ ফিট রাস্তার কারণে শহরের যেকোনো প্রান্তে যাতায়াত এখানে অত্যন্ত সহজ।
সংশ্লিষ্টদের মতে, সঠিক অবস্থান, উন্নত যোগাযোগ, নিরাপত্তা এবং সুস্থ পরিবেশের সমন্বয়ে দ্য প্রিমিয়াম হোমস লিমিটেডের এই উদ্যোগ ঢাকার বুকে একটি সুশৃঙ্খল ও নান্দনিক জীবনযাপনের নতুন দুয়ার খুলে দিচ্ছে।