আটকের একদিন পর মুক্তি পেয়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দিপকে। তিনি দাবি করেছেন, প্রধানমন্ত্রী হিসেবে মোদি বর্তমানে ‘ভারতের জন্য অস্বস্তির কারণ’। ভারতের ইতিহাসে এর আগে কখনো এত বড় ‘কাপুরুষ’ ও ‘জুলুমবাজ’ দেখা যায়নি বলেও মন্তব্য করেন দিপকে।

ঘটনাটি শুরু হয় গতকাল শনিবার। মুম্বাই থেকে দিল্লি আসার পথে উড়োজাহাজের ভেতর থেকেই অভিজিৎ দিপকেকে আটক করে দিল্লি পুলিশ। প্রায় ২৪ ঘণ্টা পুলিশি হেফাজতে থাকার পর আদালতের নির্দেশে অবশেষে মুক্তি পান তিনি। মুক্তি পাওয়ার পরপরই তিনি প্রধানমন্ত্রী মোদির শাসনকাল ও ব্যক্তিত্ব নিয়ে এই কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেন।