গরুর মাংস (চর্বি ও হাড় ছাড়া ১ ইঞ্চি কিউব করে কাটা): দেড় কাপ

সয়াবিন বা জলপাই তেল: ২ টেবিল চামচ

রসুন: ১ কোয়া (থেঁতলে নেওয়া)

বিফ স্টক: পৌনে এক কাপ

বেদানার রস: সোয়া কাপ (ইচ্ছা)

লবণ: স্বাদ অনুযায়ী

ওরেগানো পাউডার: সোয়া চা-চামচ

মাশরুম: ১ কাপ

পেঁয়াজ কুচি: ১ কাপ

কর্ন (ভুট্টার দানা): সোয়া কাপ

মটরশুঁটি (খোসা ছাড়ানো): সোয়া কাপ

কর্নফ্লাওয়ার: ২ চা-চামচ

পানি: ২ টেবিল চামচ

লেমন জেস্ট বা লেবুর খোসার সবুজ অংশের কুচি: ১ চা-চামচ

গোলমরিচের গুঁড়া: আধা চা-চামচ

মাংসের টুকরাগুলোতে ১ চা-চামচ কর্নফ্লাওয়ার মাখিয়ে ১ টেবিল চামচ তেলে বাদামি করে ভেজে নিন।

প্যানে বাকি তেল ও রসুন দিয়ে ১ মিনিট ভাজুন।

এবার একে একে বিফ স্টক, বেদানার রস, লেমন জেস্ট এবং অরিগেনো দিয়ে ২ মিনিট সেদ্ধ করুন।

মাংস দিয়ে লবণ দিন এবং দেড় ঘণ্টা কম আঁচে ঢেকে রান্না করুন।

অন্য একটি প্যানে সামান্য মাখন দিয়ে পেঁয়াজ কুচি বাদামি করে ভাজুন এবং তাতে কিছুটা মাশরুম এবং গোলমরিচের গুঁড়া দিয়ে রান্না করুন ১ মিনিট।

বাকি সবজিগুলো দিয়ে আরও ২-৩ মিনিট ভেজে নিন।

সবজিগুলো বিফ স্টকে দিয়ে দিন।

সবজিগুলো সেদ্ধ হয়ে এলে ২ টেবিল চামচ পানিতে ১ চা-চামচ কর্নফ্লাওয়ার গুলে স্টুতে দিয়ে আস্তে আস্তে নাড়ুন।

বলক এসে গেলে নামিয়ে নিন।