দেশের স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য শক্তিশালী ব্যাটারি সমৃদ্ধ নতুন মডেল ‘ভিভো ওয়াই৩২’ বাজারে এনেছে ভিভো বাংলাদেশ। এই স্মার্টফোনটির বিশেষ বৈশিষ্ট্য হলো এর ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্লুভোল্ট ব্যাটারি, যার মাধ্যমে একবার পূর্ণ চার্জ দিয়ে টানা ২০ ঘণ্টা পর্যন্ত শর্টস ভিডিও দেখা সম্ভব। ব্যবহারকারীদের চার্জ শেষ হওয়ার দুশ্চিন্তা দূর করতে এতে যুক্ত করা হয়েছে ৪৪ ওয়াটের ফ্ল্যাশচার্জ সুবিধা। ভিভো বাংলাদেশের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফোনটির ব্যাটারি দীর্ঘ ছয় বছর পর্যন্ত কার্যকর থাকে এবং ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও এটি স্বচ্ছন্দে ব্যবহার করা যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, ফোনটি আইপি৬৮ ও আইপি৬৯ রেটিংযুক্ত, যা একে ধুলাবালু ও পানি থেকে সুরক্ষা দেয়। ফলে ৩ মিটার গভীর পানিতে ৩০ মিনিট ডুবে থাকলেও ফোনটি সচল থাকে এবং পানিতে পড়ে গেলে নষ্ট হওয়ার ঝুঁকি থাকে না। এছাড়া এতে রয়েছে অ্যান্টি-ড্রপ আর্মার সুবিধা, যার ফলে হাত থেকে পড়ে গেলেও ফোনটি সহজে ভেঙে যায় না।

স্মৃতি ধরে রাখার জন্য ফোনটিতে ১২৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। সংস্করণভেদে এতে রয়েছে ৪ ও ৬ গিগাবাইট র‍্যাম। বাজারজাতকরণের ক্ষেত্রে ৪ জিবি র‍্যামের মডেলটির দাম ধরা হয়েছে ৩০ হাজার ৯৯৯ টাকা এবং ৬ জিবি র‍্যামের মডেলটির দাম নির্ধারণ করা হয়েছে ৩৪ হাজার ৯৯৯ টাকা। যারা এই ফোনটি কেনার জন্য আগাম ফরমাশ দেবেন, তারা বিশেষ কিছু সুবিধা পাবেন বলে জানানো হয়েছে।