চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নতুন উপাচার্য নিয়োগের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকে ক্যাম্পাসের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘কমপ্লিট শাটডাউন’।

এই অবস্থার কারণে আজ সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগে পাঠদান, পরীক্ষা এবং অন্যান্য একাডেমিক কার্যক্রম স্থগিত রয়েছে। শিক্ষার্থীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অবরোধ চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন।