একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপের ভর্তি প্রক্রিয়া আগামী ২৭ সেপ্টেম্বর রোববার থেকে শুরু হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, এই ধাপে অনলাইনে আবেদন করতে পারবেন তিন শ্রেণির ভর্তিচ্ছু শিক্ষার্থী।
প্রথমত, যারা পূর্বে কোনো আবেদন করেনি অথবা আবেদন করলেও কলেজ সিলেকশন পায়নি। দ্বিতীয়ত, যারা চূড়ান্ত মনোনয়ন পেয়েছে কিন্তু কোনো কারণে নিশ্চায়ন করতে পারেনি বা নির্ধারিত সময়ে ভর্তি হতে পারেনি। এবং তৃতীয়ত, যারা চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন কিন্তু ভুল কোটা নির্ধারণের কারণে ভর্তি হতে পারেননি। এই শিক্ষার্থীদের জন্যই দ্বিতীয় ধাপে অনলাইন আবেদনের সুযোগ রাখা হয়েছে।
আবেদন গ্রহণের সময়সীমা হলো ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১ অক্টোবর।
এদিকে, প্রথম ধাপে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের একাদশ শ্রেণির ক্লাস আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে।