মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মাইগ্রেশনের ফলাফল প্রকাশিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টায় এই ফল ঘোষণা করা হয়।
ভর্তি আবেদনের তথ্য অনুযায়ী, মোট ৪ লাখ ১৯ হাজার ১৭৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী কলেজ পরিবর্তনের (মাইগ্রেশন) জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন। এর মধ্যে ৫৫ হাজার ৮০৪ শিক্ষার্থীর কলেজ পরিবর্তনের সুযোগ পেয়েছে। সূত্রের তথ্যমতে, গত ২ সেপ্টেম্বর অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন শুরু হয়েছিল।
গত ১৬ সেপ্টেম্বর বুধবার রাত ৮টায় ভর্তি আবেদনের প্রাথমিক ফল প্রকাশ করা হয়। সেই ফলাফলে প্রথম ধাপে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী কলেজ সিলেকশন পান। নির্ধারিত ফি জমা দিয়ে কলেজ নিশ্চিত করার কথা থাকলেও, মনোনয়ন পাওয়া ১ লাখ ২৭ হাজার ৩৭৪ জন ছাত্র-ছাত্রী তা করেনি। ফল প্রকাশের পরপরই ৮ লাখ ৫৩ হাজার ৪৪১ জন শিক্ষার্থী কলেজ নিশ্চিত করেছেন।
একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম চলবে আগামী ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। সকল প্রক্রিয়া শেষে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে ২৪ সেপ্টেম্বর।