সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের একাদশ শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) শিক্ষাপ্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটে (www.sjs.edu.bd) এই তথ্য জানানো হয়।

গত ১১ ও ১২ সেপ্টেম্বর লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এবারের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়সীমা মেনে চলতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৫ ও ১৬ সেপ্টেম্বরের মধ্যে ভর্তি আবেদনপত্র সংগ্রহ করতে হবে। আর ১৭ সেপ্টেম্বরের মধ্যে পুরো ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে।

ভর্তিসংক্রান্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ১৫ থেকে ১৬ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভর্তি আবেদনপত্র পাওয়া যাবে। এছাড়া, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র জমা দেওয়ার সময়কালও ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর। শিক্ষার্থীদের ভর্তি ফরম সঠিকভাবে পূরণ করে কাগজপত্র যাচাই-বাছাই এবং ভর্তি ফি পরিশোধের মাধ্যমে এই সময়ের মধ্যেই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।