ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) স্কুল অব বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপের ডিন ও অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি অ্যাডভাইজর হিসেবে অধ্যাপক ইমরান রহমান যোগ দিয়েছেন। গত মঙ্গলবার তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।

উচ্চশিক্ষা খাতে চার দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে তাঁর। এর আগে তিনি দুই মেয়াদে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) শিক্ষক ও বিবিএ প্রোগ্রামের চেয়ারপারসন হিসেবেও কাজ করেছেন তিনি।

প্রাতিষ্ঠানিক রূপান্তর, শিক্ষক উন্নয়ন, সুশাসন ও শিল্পখাতের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে তাঁর দীর্ঘমেয়াদী অভিজ্ঞতা রয়েছে। আইইউবিতে যোগ দেওয়ার পর শিক্ষক ও একাডেমিক নেতৃত্বের মানোন্নয়নে গুরুত্ব দেবেন তিনি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় স্কুলটিকে দেশের শিক্ষার্থীদের কাছে ব্যবসায় শিক্ষার শীর্ষ পছন্দ হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করবেন বলে জানানো হয়েছে।