ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল স্নাতক (পাস) প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ২০২৫ সালের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এই পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর থেকে পরীক্ষা শুরু হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।

প্রতিদিনের পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। তবে ব্যবহারিক পরীক্ষার সময়সূচি এখনো ঘোষণা করা হয়নি, যা পরবর্তীতে প্রকাশ করা হবে। ব্যবহারিক পরীক্ষাগুলো সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।