সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। আগামী ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে পরীক্ষাটি চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জারি করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিশন এই তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণ, সাধারণ ও কারিগরি বা পেশাগত উভয় ক্যাডার এবং শুধু কারিগরি বা পেশাগত ক্যাডারের ২ হাজার ৫৩৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীরাই এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

প্রকাশিত বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইটে www.bpsc.gov.bd অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে http://bpsc.teletalk.com.bd পাওয়া যাবে।