প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো বাস্তবায়িত হলে তাঁদের বেতন দ্বিগুণ হয়ে যাবে—কথাটি কিন্তু এ রকম নয়। আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বর্তমান সরকারি নিয়মকানুন ও বেতন কাঠামোর প্রেক্ষাপটে সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে প্রশ্নের উত্তর দেন।