মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচি নিয়ে দুপক্ষের সংঘর্ষে পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শ্রীনগর বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীনগরে দুটি পৃথক কর্মসূচি আয়োজন করা হয়। শেখ আবদুল্লাহর সমর্থকরা মিছিল নিয়ে শ্রীনগর বাজারে প্রবেশ করলে কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপুর সমর্থকরা হামলা চালায়। এতে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপক্ষকে সরানোর চেষ্টা করে। সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশের পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্তও আহত হন। তিনি বলেন, "দুপক্ষই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কর্মসূচির আয়োজন করেছিল। মিছিল নিয়ে আসার সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ করেছে। এ সময় আমার মাথায় একটি ইটের টুকরায় আঘাতপ্রাপ্ত হয়েছি। তবে গুরুতর নয়।"
পুলিশ জানায়, সংঘর্ষে উভয়পক্ষের পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা হলেন এমপি গ্রুপের রনি ও অপর পক্ষের এক মেম্বার। তিনি জানান, "সংঘর্ষে উভয়পক্ষের পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা হলেন এমপি গ্রুপের রনি ও অপর পক্ষের এক মেম্বার। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।"