ময়দা ৩ কাপ

কুসুম গরম দুধ ১ কাপ

ইস্ট ২ চা-চামচ

চিনি ৩ টেবিল চামচ

লবণ আধা চা-চামচ

ডিম ১টি

নরম মাখন ২ টেবিল চামচ

চকলেট চিপস প্রয়োজনমতো

কোকো পাউডার ১ টেবিল চামচ

ডিম ১টি

দুধ ১ চা-চামচ

ওপরে ছিটানোর জন্য চিনি বা তিল (ঐচ্ছিক)।

১ কাপ দুধে ইস্ট ও চিনি মিশিয়ে ১০ মিনিট রেখে দিন ফেনা ওঠা পর্যন্ত।

এবার একটি বাটিতে ময়দা, লবণ, ডিম ও ইস্টের মিশ্রণ দিয়ে মাখাতে থাকুন।

মাখন মিশিয়ে ডো তৈরি করে ১ ঘণ্টা ঢেকে রেখে দিন, যাতে ডো ফুলে ওঠে।

ডো ৮-১০টি ভাগে ভাগ করুন।

প্রতিটি বল বেলে মাঝখানে চকলেট চিপস দিন।

চারপাশ বন্ধ করে গোল বান শেপ দিন।

এবার বানগুলো ট্রেতে রেখে ৩০-৪৫ মিনিট ঢেকে রেখে দিন।

বানের ওপর ডিম ব্রাশ করুন।

ওভেন গরম করে ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেড  তাপে ১৫-২০ মিনিট বেক করুন।

সোনালি হলে বের করে নিন। নামিয়ে বানের ওপর ক্রিম ছড়িয়ে সাজিয়ে পরিবেশন করুন।