পাফ পেস্ট্রি শিট ১ প্যাকেট

ডিম ১টি

চিনি ১ টেবিল চামচ

কোন শেপে গড়া ধাতব মোল্ড

হেভি হুইপড ক্রিম ১ কাপ

কনডেন্সড মিল্ক ২ টেবিল চামচ

বাদামকুচি (আখরোট, কাজু, পেস্তা) সিকি কাপ

ভ্যানিলা এসেন্স ১ চা-চামচ।

কোন তৈরির জন্য পাফ পেস্ট্রি শিট একটু পাতলা করে বেলে নিন।

লম্বা স্ট্রিপ আকারে কেটে কোন শেপের মোল্ডে ঘুরিয়ে ঘুরিয়ে জড়িয়ে দিন।

ডিম ব্রাশ করে ওপরে হালকা চিনি ছিটিয়ে দিন।

প্রিহিটেড ওভেনে ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ১৫-২০ মিনিট বেক করুন।

কোনটির রং হবে সোনালি বাদামি। ঠান্ডা হলে মোল্ড থেকে সাবধানে খুলে নিন।

একটি পাত্রে হেভি ক্রিম ভালোভাবে বিট করে নিন, যতক্ষণ না সফট পিক আসে।

এতে কনডেন্সড মিল্ক, বাদামকুচি, ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিন।

ঠান্ডা কোনগুলোর ভেতরে পাইপিং ব্যাগ দিয়ে ক্রিম ভরে নিন।

ওপরে বাদামকুচি বা চকলেট ক্রিম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।