জনপ্রিয় চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহকে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার বিকেলে শুনানি শেষে ঢাকার ১১তম অতিরিক্ত মহানগর দায়রা জজ নুরুল ইসলামের আদালত এই আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার মাকসুদুল হাসান (সবুজ) বলেন, আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ শুনানির দিন ধার্য ছিল। শুনানি শেষে আদালত আসামির জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দিয়েছেন।
.এর আগে ১২ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতেও ডনের জামিন আবেদন নাকচ হয়।
৯ আগস্ট ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ২০ আগস্ট এই মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ঢাকা মহানগর দক্ষিণের পরিদর্শক মজিবুর রহমান ডনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ২৭ আগস্ট তারিখ নির্ধারণ করেছেন। এদিন ডনের উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হবে।
.ডনের জামিন নামঞ্জুর, সালমান শাহর মা বললেন, ‘কোথাও কোনো দুর্বলতা রয়েছে’ .সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় মারা যান। শুরুতে তাঁর মৃত্যুকে আত্মহত্যা বলা হলেও পরে এ নিয়ে হত্যা মামলা হয়। মামলাটির তদন্তে বিভিন্ন সময়ে একাধিক ব্যক্তির নাম এসেছে। পরে ২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তাঁর ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় সালমান শাহর স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে মামলাটি করেন। মামলার অন্য আসামিরা হলেন সামিরা হকের মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদ। ৩০ আগস্ট সিআইডিকে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য আছে।
.‘ডিপজলকেও ডাকা দরকার’, ‘ডলি জহুর আসামি হতে পারে’, আরও যা বললেন সালমান শাহর মা