বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিতে সহায়তার জন্য বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এখন বেশ জনপ্রিয়। কোচিং সেন্টারে ছোটার সময় বা সামর্থ্য যদি না থাকে, এসব প্ল্যাটফর্মের সাহায্যে ঘরে বসেই নেওয়া যায় জোরদার প্রস্তুতি
.একটি এআইভিত্তিক অ্যাপ। মডেল টেস্ট দেওয়ার পাশাপাশি এই অ্যাপে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে পড়ার সুযোগ পাবেন। প্ল্যাটফর্মটিতে পাঁচ লাখের বেশি প্রশ্নব্যাংক, ফ্ল্যাশকার্ড ও মডেল টেস্টের সুবিধা আছে। গুগল প্লে স্টোরে এটির রেটিং ৪-এর বেশি, আছে প্রায় সাত হাজার রিভিউ। অ্যাপটি পাঁচ লাখের বেশি ডাউনলোড হয়েছে।
ওয়েবসাইট: smartsohay.com
.চর্চা টেক লিমিটেডের এই অ্যাপটিতে অনলাইন টেস্ট, কুইক এমসিকিউ প্র্যাকটিস ও এআই সাপোর্ট রয়েছে। ২০ লাখের বেশি শিক্ষার্থী প্ল্যাটফর্মটি ব্যবহার করেন। ১০ লাখের বেশি প্রশ্ন এতে আছে। গুগল প্লে স্টোরে ৪ দশমিক ৪ রেটিং–প্রাপ্ত অ্যাপটিতে ৪১ হাজারের বেশি রিভিউ আছে। পাঁচ লাখের বেশি ডাউনলোড হয়েছে। বিগত বছরের বিভিন্ন প্রশ্নের প্রশ্নব্যাংক ও বিষয়ভিত্তিক মডেল টেস্ট দেওয়ার সুযোগ আছে।
লিংক: chorcha.net
.‘সহায়ক বাই নোমান স্যার’ মূলত একটি ইউটিউব চ্যানেল। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য সহায়ক হতে পারে এই ইউটিউব চ্যানেল। চ্যানেলটি পরিচালনা করেন আবদুল্লাহ আল নোমান। সাবস্ক্রাইবার প্রায় ১ লাখ ৭৭ হাজার। ভিডিও আছে ৩৫৫টি। এই চ্যানেলে সাধারণত সহজ ভাষায় বিভিন্ন প্রশ্নের ব্যাখ্যা, ছোট ছোট কৌশলসহ নানা পরামর্শ মেলে।
লিংক: www.youtube.com/@sohayokbynomansir
.ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের শিক্ষার্থী স্বাধীন আহমেদ এই ইউটিউব চ্যানেলটি পরিচালনা করেন। চ্যানেলটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা–সংক্রান্ত বিভিন্ন তথ্যভিত্তিক ভিডিও, ইংরেজি টিউটোরিয়াল এবং প্রয়োজনীয় গাইডলাইন দেওয়া হয়। এই চ্যানেলে প্রায় দুই হাজারের বেশি ভিডিওতে ভর্তির নানা বিষয়, প্রশ্ন আলোচনা করা হয়েছে।
লিংক: https://www.youtube.com/@ProWithSwadhin
.বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাঁরা মানবিক বিভাগে পড়তে চান, তাঁদের সহায়তা করে এই ইউটিউব চ্যানেল। অনলাইন ক্লাস তো আছেই, সঙ্গে ভর্তির নানা পরামর্শ ও দিকনির্দেশনাও মিলবে। চ্যানেলটির সাবস্ক্রাইবারের সংখ্যা ৯৬ হাজারের বেশি। ভিডিওর সংখ্যাও প্রায় এক হাজার। ভর্তি পরীক্ষার বিভিন্ন বিষয় সৃজনশীলভাবে উপস্থাপন করা হয় নির্ভর চ্যানেলে।
লিংক: www.youtube.com/@NivorNet
.সংক্ষেপে শিক্ষার নানা বিষয় ও কোর্স–সম্পর্কিত দিকনির্দেশনা মেলে এডেড গ্রুপের ইউটিউব চ্যানেলে। সাবস্ক্রাইবারের সংখ্যা ১ লাখ ২১ হাজারের বেশি। ভিডিও আছে প্রায় ২ হাজার। ঢাকা বিশ্ববিদ্যালয়, কৃষিগুচ্ছ থেকে শুরু করে বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা–সংক্রান্ত পরামর্শ ও দিকনির্দেশনাও এখানে পাবেন।
লিংক: www.youtube.com/@ededgroup/playlists
.বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী কাজী রাকিবুল হাসানের ইউটিউব চ্যানেল। এখানে এইচএসসি ও ভর্তি পরীক্ষার বিভিন্ন বিষয়ের ওপর ক্লাস পেয়ে যাবেন। চ্যানেলটিতে ৩৩০টি ভিডিও আছে। সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় ছয় লাখ।
লিংক: www.youtube.com/@Rakibs_HSC/playlists
.বাংলাদেশের অন্যতম গাইডলাইনভিত্তিক এড-টেক ইকোসিস্টেম হিসেবে পরিচিত ইউটিউব চ্যানেল। শিক্ষার্থীদের পড়াশোনা ও ভর্তি সহায়তায় চ্যানেলটিতে ইতিমধ্যে ১০ হাজারের বেশি ভিডিও আপলোড করা হয়েছে। সাবস্ক্রাইবার সংখ্যা সাত লাখের বেশি। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নসহ নানা বিষয়ে আলোচনা করা হয় এখানে।
লিংক: www.youtube.com/@HulkenSteinHSC
.বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি, মেডিক্যাল কলেজের ভর্তির প্রস্তুতিসহ নানা বিষয় এই প্ল্যাটফর্মের মাধ্যমে উপস্থাপন করা হচ্ছে। ২০ লাখের বেশি সাবস্ক্রাইবার আছে এই চ্যানেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিভিন্ন তথ্য নিয়মিত মিলবে এই প্ল্যাটফর্ম থেকে। লিংক: www.youtube.com/@rifatacademy482
.ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইবিএতে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের প্রস্তুতিতে সহায়তা করার জন্য আছে এসিএস আইবিএ অ্যাডমিশন নামের ইউটিউব চ্যানেল। চ্যানেলটিতে প্রয়োজনীয় ক্লাস ও কোর্স–সম্পর্কিত নানা তথ্য ভিডিও আকারে তুলে ধরা হয়। বর্তমানে সাবস্ক্রাইবার আছে ২২ হাজারের বেশি। এরই মধ্যে প্রায় ২৬০টি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে। আইবিএতে পড়ুয়া শিক্ষার্থীরা এই ইউটিউব প্ল্যাটফর্মে নিজেদের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন।
লিংক: www.youtube.com/@ACSIBAAdmission/videos
.ভাষা নিয়ে পড়বেন কেন, ক্যারিয়ার কোথায়, কী কী সুযোগ আছে