যুক্তরাষ্ট্রভিত্তিক কমেডিয়ান ও ডিজিটাল ক্রিয়েটর নাইজেল এনজি অনলাইনে ‘আঙ্কেল রজার’ নামে জনপ্রিয়। তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে ২৬ মিলিয়ন ফলোয়ার রয়েছে। পাশাপাশি তিনি রেস্তোরাঁ ব্যবসায়ী হিসেবেও পরিচিত।
নাইজেল এনজির স্ত্রী সাবরিনা আহমেদ বাংলাদেশি–আরব বংশোদ্ভূত আইনজীবী। বেশ কয়েক বছর আগে একটি ডেটিং অ্যাপের মাধ্যমে তাঁদের পরিচয় হয়। এরপর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং ২০২৫ সালে পর্তুগালে বিয়ে করেন তাঁরা। বিয়ের খবর সে সময় বিভিন্ন দেশের প্রচারমাধ্যমে গুরুত্ব পায়।
গত বছর সেপ্টেম্বর মাসে ‘ভোগ অস্ট্রেলিয়া’ একটি দীর্ঘ সাক্ষাৎকারে এই জুটির পরিচয় থেকে বিয়ের বিস্তারিত তুলে ধরে। এ কারণে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতাও সাধারণ কিছু ছিল না বলেই ধারণা করা যায়।
নাইজেল–সাবরিনা জুটির বিয়ের ছবি ও নানা তথ্যও আলোচনায় আসে।