মঞ্চের জনপ্রিয় মুখ মহসিনা আক্তার। গত এক যুগে ‘রিজওয়ান’, ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’, ‘মন্ত্রাস ৪.৪৮’, ‘সবকিছু বিস্ময়কর’-এর মতো বেশ কিছু নাটকে নিজের অভিনয়শক্তি দেখিয়েছেন। একাধারে অনেক নাটকের নির্দেশনাও দিয়েছেন। নির্মাতা পিপলু আর খানের ‘জয়া আর শারমীন’ সিনেমায় অভিনয় করেছেন জয়া আহসানের সঙ্গে। এবার বিয়ের পিঁড়িতে বসলেন মহসিনা আক্তার। বউ সেজেছেন নিজের ছোটবোন ডিজাইনার সাফিয়া সাথীর নকশা করা শাড়িতে। বিয়ের পোশাক তৈরিতে কোন ভাবনা কাজ করেছে—এই প্রশ্ন নিয়েই দেখা যাচ্ছে আগ্রহ।