ডাবলি বুট: এক ও আধা কাপ (পাঁচ বা ছয় ঘণ্টা ভিজিয়ে রাখা)

আলু: দুটি মাঝারি আকারের (সেদ্ধ করে গ্রেট করা)

টমেটোকুঁচি: একটি

সেদ্ধ ডিমকুঁচি : দুটি

শসাকুঁচি: দুটি

পেঁয়াজকুঁচি: দুটি মাঝারি আকারের

আস্ত জিরা: তিন চা-চামচ

আস্ত শুকনা মরিচ: দু-তিনটা

কাঁচা মরিচকুঁচি: এক টেবিল চামচ

ধনেপাতাকুঁচি: আধা কাপ

তেঁতুল: ১০০ গ্রাম

হলুদ গুঁড়া: আধা চা-চামচ

মরিচের গুঁড়া: এক চা-চামচ

ধনে গুঁড়া: আধা চা-চামচ

জিরাবাটা: আধা চা-চামচ

আদা ও রসুনবাটা: এক চা-চামচ

চিনি: এক চা-চামচ

লবণ: স্বাদমতো

বিট লবণ: স্বাদমতো

তেল: পরিমাণমতো

আস্ত জিরা ও আস্ত শুকনা মরিচ টেলে নিয়ে গুঁড়া করে রাখুন।

এক কাপ পানিতে তেঁতুল দিয়ে হালকা সেদ্ধ করুন।

তারপর তাতে চিনি, এক চিমটি লবণ ও সিকি চা-চামচ ভেজে গুঁড়া করে রাখা মসলা দিয়ে আরও পাঁচ মিনিট সেদ্ধ করুন।

ঠান্ডা করে ছেঁকে নিয়ে এই সসটা আলাদা করে রাখুন।

বাকি টেলে রাখা গুঁড়া মসলাটা আলাদা রেখে দিতে হবে।

ভিজিয়ে রাখা বুট লবণ, তেল, মরিচের গুঁড়া, ধনে, জিরাবাটা, আদা, রসুনবাটা ও হলুদ গুঁড়া দিয়ে নরম হওয়া পর্যন্ত সেদ্ধ করুন।

বেশি নরম যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে।

বুটে আধা কাপ মতো পানি থাকতে এতে গ্রেট করে রাখা সেদ্ধ আলু, পেঁয়াজকুঁচি, কাঁচা মরিচকুঁচি, পরিমাণমতো বাকি টেলে রাখা ভাজা গুঁড়া মসলা, বিট লবণ, দুই টেবিল চামচ তেঁতুলের সস ও সেদ্ধ ডিমকুঁচির তিন ভাগের এক ভাগ দিয়ে মিশিয়ে নিন।

আরও দু-তিন মিনিট রান্না করে নামিয়ে নিন।

ওপরে শসাকুঁচি, ডিমকুঁচি, ধনেপাতাকুঁচি সাজিয়ে গরম-গরম পরিবেশন করুন।