লোডশেডিং সমস্যা মোকাবিলায় আধুনিক এনার্জি স্টোরেজ সমাধান নিয়ে সুপার ষ্টার গ্রুপ বাংলাদেশের বাজারে আন্তর্জাতিক এনার্জি স্টোরেজ সিস্টেম ব্র্যান্ড ‘ফক্স ইএসএস’ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে।
র্যাডিসন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ‘ফক্স ইএসএস’–এর উদ্বোধন করেন সুপার ষ্টার গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ফক্স ইএসএস সাউথ এশিয়ার রিজিওনাল ম্যানেজার লুকাস (লিউ পু)।
অনুষ্ঠানে সুপার ষ্টার গ্রুপের চেয়ারম্যান মো. জালাল উদ্দিন, ম্যানেজিং ডিরেক্টর হারুন অর রশিদ, ভাইস চেয়ারম্যান মো. মহিউদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তোফায়েল আহমেদ বলেন, ‘লোডশেডিংয়ের ভোগান্তি দূর করে গ্রাহকদের কাছে আন্তর্জাতিক মানের স্মার্ট ও নির্ভরযোগ্য বিদ্যুৎ ব্যবস্থাপনা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।’
সুপার ষ্টার গ্রুপ ও ফক্স ইএসএসের অংশীদারত্ব দেশের জ্বালানি খাত এবং বিদ্যুৎ–সংকট নিরসনে সহায়ক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।