মুক্তকণ্ঠের সিনিয়র সাব-এডিটর আজাদ হোসেনের বাবা আব্দুল মজিদ মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ুন)।
বুধবার (১২ আগস্ট) রাত ৯টার দিকে বগুড়ার সোনাতলা থানার কাবিলপুরে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন এবং স্ট্রোকের পর গত কয়েক বছর ধরে শয্যাশয়ী অবস্থায় ছিলেন।
আজ বৃহস্পতিবার সকাল ৯টায় জানাজা সম্পন্ন হওয়ার পর বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুল মজিদ স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। তার ছোট ছেলে আজাদ হোসেন বর্তমানে মুক্তকণ্ঠে কর্মরত।
প্রয়াত আব্দুল মজিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মুক্তকণ্ঠের সম্পাদক পলাশ মাহমুদ ও হেড অব নিউজ শাকিল মাহমুদ।