ফ্যাশন
ফুল না পেয়ে কানে দিলেন ফুলকপি, ৭টি ছবিতে পূজা চেরীর হালচাল
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১২: ৩২
১ / ৭
ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পূজা চেরী ফেসবুকে প্রায় নিয়মিত ছবি পোস্ট করেন। সম্প্রতি তাঁকে দেখা যায় কানের পাশে ধরা ফুলকপি নিয়ে পোজ দিতে।
২ / ৭
ছবিতে পূজা চেরী জানান, এই ফুলকপি দুটি কোনো প্রিয়জন তাঁকে উপহার দিয়েছেন। ফুল না পেয়ে তাই ফুলকপিটি কানের পাশে ধরেই ছবির মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন।
৩ / ৭
১২ আগস্ট পোস্ট করা কয়েকটি ছবিতে পূজা চেরীকে ছাপার থ্রি–পিসে দেখা গেছে।
৪ / ৭
খোলা চুল আর ছোট্ট টিপ পরা এই ছবিগুলো রেস্তোরাঁর ভেতরে তোলা।
৫ / ৭
‘দম’ সিনেমায় অভিনয় করে এ বছর আলোচনায় আছেন পূজা চেরী। দিন যে ভালোই কাটছে—সেটার আভাস ছবিতেই স্পষ্ট।
৬ / ৭
রেড ওয়াইন কালারের শাড়ি পরে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায় এই অভিনেত্রীকে।
৭ / ৭
ব্লকের নকশা করা এই শাড়ির ছবিগুলো ভক্তরাও পছন্দ করেছেন। অনেকেই ছবি নিচে নানা রকম কমেন্ট করেছেন, দিয়েছেন ভালোবাসা ও আগুনের ইমোজি।
আরও পড়ুন
সাফা কবির ভিন্ন ভিন্ন সাজে, দেখুন ১২টি ছবি
১৪ নভেম্বর ২০২৫
মুক্তকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ফ্যাশন
থেকে আরও দেখুন
স্টাইল
তারকা সাজ
পূজা চেরী রায়
অভিনেত্রী