ইউরোপের কয়েকটি গণমাধ্যমে হঠাৎ খবর আসে, ৮ আগস্ট বিয়ে করতে যাচ্ছেন পর্তুগিজ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। প্রতিবেদনে শুধু তারিখই নয়, অতিথি তালিকা ও বিয়ের ভেন্যুর তথ্যও উঠে আসে। বলা হয়, বিয়ের আয়োজন করা হচ্ছে পর্তুগালের স্বশাসিত অঞ্চল মাদেইরার ফুনশাল ক্যাথেড্রালে।

খবরে বলা হয়, নির্দিষ্ট দিন ঘনিয়ে আসতেই ক্যাথেড্রালের সামনে হাজার হাজার মানুষ জড়ো হয়ে রোনালদো-জর্জিনার বিয়ের অপেক্ষায় থাকেন। তবে একই দিন ক্যাথেড্রালে বিয়ের জন্য আসেন নিকোল ও ফাবিও নামের এক যুগল। তাদের উপস্থিতির পর একটি পারিবারিক বিয়ের আয়োজন বিশ্ব গণমাধ্যমের খবরে পরিণত হয়।

যে গির্জায় এই বিয়ের অনুষ্ঠান হয়েছে, সেটিও পরে অনলাইনে ব্যাপক আলোচনায় আসে। পর্তুগালের অন্যতম দর্শনীয় স্থান হিসেবে পরিচিত এই ফুনশাল ক্যাথেড্রাল—এখানে নানা তথ্য ও দৃশ্য সম্পর্কে আরও জানা যায়।

সূত্র: ভিজিট মাদেইরা

‘মুসাফির ক্যাফে’র অন্দরটা দেখুন, চাইলে আপনিও থাকতে পারবেন এখানে