জীবনের সব জটিলতা আর ব্যস্ততার মাঝে বন্ধুদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো হয়ে ওঠে সবচেয়ে প্রশান্তির। আড্ডা, হাসি-ঠাট্টা আর ভাগ করে নেওয়ার আনন্দ—সব মিলিয়ে বন্ধুদের গ্রুপটি হয়ে ওঠে আমাদের জীবনের সবচেয়ে আপন জায়গা এবং এক নিরাপদ 'কমফোর্ট জোন'।

বন্ধুদের এই গ্রুপটি মূলত আমাদের জীবনের এক 'আনফিল্টার্ড সেফ স্পেস'। এখানে কোনো আনুষ্ঠানিকতা বা বাড়তি চিন্তার প্রয়োজন হয় না; থাকে কেবল নিজের মতো করে থাকার পূর্ণ স্বাধীনতা। বিপদের মুহূর্তে যেমন পুরো গ্রুপ এক ডাকে হাজির হয়, তেমনি কোনো কারণ ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দেওয়া এখানে অত্যন্ত স্বাভাবিক।

এমন অনেক অদ্ভুত সমস্যা থাকে যা পৃথিবীর আর কোথাও বলা সম্ভব হয় না, কিন্তু বন্ধুদের কাছে বললেই দ্রুত সমাধান পাওয়া যায়। তবে সব কথা বলা নিরাপদ নয়; কিছু বিষয় গ্রুপে জানাতেই শুরু হয় বন্ধুদের সেই চিরচেনা ট্রল। জীবনের শত দুশ্চিন্তার মাঝে এই কমফোর্ট জোনে প্রবেশ করলেই নিমেষে সব চাপ দূর হয়ে যায় এবং মনে হয় যেন অন্য এক সুখী পৃথিবীতে আসা গেছে।

আর এবার বন্ধুদের সেই চেনা দুনিয়াকে নতুন করে সংজ্ঞায়িত বা রিডিফাইন করতে আসছে একদম নতুন এবং ক্রেজি এক 'অরা'!

কী হতে যাচ্ছে? কবে হতে যাচ্ছে? আর কেনই-বা হতে যাচ্ছে? সবকিছু জানা যাবে শিগগিরই। নাকি তোমরা আগেই ধারণা করে ফেলবে? চেষ্টা করতে পারো। নিজেদের গ্রুপে আলোচনা শুরু করে দাও আজই...