ফ্যাশন
জয়া আহসানের এই জামদানি শাড়ি দুজন তাঁতি বুনেছেন চার মাসে
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৮: ১৬
১ / ৫
বারগেন্ডি রঙের জামদানি শাড়ি পরে কলকাতার এক অনুষ্ঠানে হাজির হলেন জয়া। শাড়িটি তৈরি করতে দুজন তাঁতির মোট চার মাস সময় লেগেছে। এই চার মাসে তাঁরা দিন–রাত কাজ করেছেন শাড়ির নকশা ঠিকমতো ফুটিয়ে তুলতে।
ছবি: ইনস্টাগ্রাম/জয়া আহসান
২ / ৫
বাংলাদেশের জাতীয় পুরস্কারপ্রাপ্ত জামদানি বয়নশিল্পী মোহাম্মদ জামাল হোসেন জানালেন, জয়া আহসানের পরা শাড়িটির পাড়ের এই নকশাকে বলা হয় ‘কোনা ফুলদিয়া করাত পাড়’ আর জমিনের নকশা হিসেবে আছে ‘মালা সিটার জাল’।
ছবি: ইনস্টাগ্রাম/জয়া আহসান
আরও পড়ুন
ঠান্ডা পানীয় ও টকজাতীয় জুস খেলে কি দাঁতের ক্ষতি হয়
৫৫ মিনিট আগে
৩ / ৫
ভারতের ন্যাশনাল হ্যান্ডলুম ডে (৭ আগস্ট) উপলক্ষে ইন্ডিয়ান মিউজিয়াম (কলকাতা) ও কলকাতা টাইমস আয়োজন করে ‘উইভেন স্টোরিজ’ শিরোনামে এক অনুষ্ঠানের। আর সেখানেই বাংলাদেশের ঐহিত্যবাহী এই জামদানি শাড়ি পরে গিয়েছিলেন জয়া।
ছবি: ইনস্টাগ্রাম/জয়া আহসান
৪ / ৫
শাড়ির সঙ্গে অনুষঙ্গ হিসেবে জয়া নিয়েছিলেন সোনালি রঙের স্ট্রাকচার্ড হ্যান্ডব্যাগ, যা অনেকটা সাবেকি পানের ডিব্বা ধাঁচের।
ছবি: ইনস্টাগ্রাম/জয়া আহসান
৫ / ৫
জয়া আহসানের পাশে অভিনেত্রী মুনমুন সেন। তিনিও শাড়ি পরেছিলেন।
ছবি: কলকাতা টাইমসের সৌজন্যে
মুক্তকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ফ্যাশন
থেকে আরও দেখুন
জামদানি
কলকাতা
জয়া আহসান
সাজ
আসাদগেটে ‘পুনঃব্যবহার হাট’, যেখানে পাবেন পুরোনো জিনিস নতুনভাবে
১৬ আগস্ট, ২০২৬ এ ৭:৪৮ অপরাহ্ণ