রাজধানীর মহাখালীর ২৮ বীর উত্তম একে খন্দকার রোডে অবস্থিত মেডোনা টাওয়ারে মেঘনা ব্যাংক পিএলসির ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (৬ আগস্ট) আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারপার্সন মিস উজমা চৌধুরী।
সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ, নিরীক্ষা কমিটির চেয়ারম্যান জনাব মো. আলি আকতার রিজভী এফসিএ এবং ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মামুনুল হক।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মো. রজব আলী, মোহাম্মদ নজরুল ইসলাম, হাবিবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমান এবং কোম্পানি সেক্রেটারি মো. জসিম উদ্দিন এফসিএসসহ ব্যাংকের শেয়ারহোল্ডাররা।
সভায় মেঘনা ব্যাংক ব্যাংকিং সেবার মান উন্নয়নের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও টেকসই প্রবৃদ্ধি অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ বলে পুনরায় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।