পূবালী ব্যাংক পিএলসি তাদের ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য বিশেষ অফার ‘স্পেন্ড অ্যান্ড উইন সিজন-৪’ ক্যাম্পেইন শুরু করেছে। এই ক্যাম্পেইনের আওতায় কার্ড ব্যবহার করে দৈনন্দিন কেনাকাটার মাধ্যমে বিজয়ীরা কক্সবাজারের শীর্ষস্থানীয় হোটেল ও রিসোর্টগুলোতে দুই রাত বিনামূল্যে থাকার সুযোগ পাবেন।

ক্যাম্পেইনের শর্ত অনুযায়ী, কার্ডধারীদের ২০২৬ সালের আগস্ট মাসের মধ্যে ‘পিওএস’ অথবা ই-কমার্স লেনদেনের মাধ্যমে নির্দিষ্ট খরচের সীমা পূরণ করতে হবে। কার্ডের ধরন অনুযায়ী খরচের সীমা ও পুরস্কার ভিন্ন ভিন্ন নির্ধারণ করা হয়েছে।

মাস্টারকার্ড ওয়ার্ল্ড ও ভিসা প্ল্যাটিনাম ক্রেডিট কার্ডধারীদের জন্য খরচের সীমা নির্ধারণ করা হয়েছে তিন লাখ টাকা। এই ক্যাটাগরির বিজয়ীরা কক্সবাজারের ইনানিতে অবস্থিত সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পাতে দুই রাত বিনামূল্যে থাকার সুযোগ পাবেন।

অন্যদিকে, মাস্টারকার্ড টাইটানিয়াম ও ভিসা গোল্ড ক্রেডিট কার্ডধারীদের জন্য খরচের সীমা দুই লাখ টাকা। বিজয়ীরা কক্সবাজারের হিমছড়িতে অবস্থিত বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলসে দুই রাত বিনামূল্যে অবস্থান করতে পারবেন।

ভিসা ক্ল্যাসিক ক্রেডিট কার্ডধারীদের ক্ষেত্রে খরচের সীমা রাখা হয়েছে দেড় লাখ টাকা। এই শ্রেণির বিজয়ীরা কক্সবাজারের হোটেল গ্র্যান্ড প্যাসিফিকে দুই রাত বিনামূল্যে থাকার সুযোগ পাবেন।

ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য পূবালী ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট বা ফেসবুক পেজ ভিজিট করার পাশাপাশি ১৬২৫৩ নম্বরে ফোন করার অনুরোধ জানানো হয়েছে।