ফরাসি ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদান ৫৪ বছর বয়সে ফ্রান্সের জাতীয় দলের নতুন কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন। মাঠের অসাধারণ সাফল্যের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবনও সমানভাবে অনন্য। গত জুনে স্ত্রী ভেরোনিক জিদানের সঙ্গে দাম্পত্য জীবনের ৩২ বছর পূর্ণ করেছেন তিনি। প্রচারের চাকচিক্য ও আলোর ঝলকানি থেকে দূরে থাকা এই দম্পতির দীর্ঘ সম্পর্কের গল্পটি বেশ চমকপ্রদ।

হোলা, ইকোনমিক টাইমস ও দ্য আইরিশ সানের প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ এই পথচলায় তাঁদের সম্পর্কের ভিত্তি ছিল গভীর ভালোবাসা ও পারস্পরিক বোঝাপড়া।