জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব ইব্রাহিম মাহমুদ দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে একটি পোস্টের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন।
সংশ্লিষ্ট পোস্টে তিনি লিখেছেন, ‘আমি ইব্রাহিম মাহমুদ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), কুলাউড়া উপজেলা। ব্যক্তিগত ও নীতিগত কারণে আজ থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব পদসহ দলের সাংগঠনিক কার্যক্রম থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম। আমি দলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করছি।’
তবে ইব্রাহিম মাহমুদের এই পদত্যাগের বিষয়ে ভিন্ন মত পোষণ করেছেন এনসিপি কুলাউড়া উপজেলা শাখার সদস্য সচিব মাহবুব জামান শিহাব। তিনি মুক্তকণ্ঠকে জানান, ইব্রাহিম মাহমুদকে দলীয় সিদ্ধান্তে কিছুদিন আগে শোকজ দেওয়া হয়েছিল। তিনি হঠাৎ করে ভাইরাল হতে সামাজিক যোগাযোগমাধ্যমে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আমাদের কাছে লিখিতভাবে কিছু দেননি।