লিপস্টিক শুধু ঠোঁট রাঙানোর প্রসাধনী নয়, এটি যুগে যুগে সৌন্দর্য, ব্যক্তিত্ব ও আত্মপ্রকাশের এক শক্তিশালী প্রতীক। ছোট্ট এই রঙিন প্রসাধনীকে ঘিরে তৈরি হয়েছে নানা সংস্কৃতি, বিতর্ক ও ফ্যাশনের ধারা। অনেকের কাছে লিপস্টিক ব্যক্তিত্ব প্রকাশ এবং নিজের ভালো লাগাকে উদ্‌যাপনের একটি সহজ অথচ শক্তিশালী মাধ্যম। প্রতি বছর ২৯ জুলাই পালিত হয় ন্যাশনাল লিপস্টিক ডে। ২০১৬ সালে মার্কিন মেকআপ আর্টিস্ট, উদ্যোক্তা হুদা কাত্তান ও ন্যাশনাল ডে ক্যালেন্ডারের উদ্যোগে দিনটি আনুষ্ঠানিক স্বীকৃতি পায়। এরপর থেকে বিশ্বজুড়ে সৌন্দর্যসচেতন মানুষ ও মেকআপপ্রেমীদের কাছে দিনটি লিপস্টিকের প্রতি ভালোবাসা ও আত্মপ্রকাশের একটি বিশেষ উপলক্ষ হিসেবে উদ্‌যাপিত হয়ে আসছে। নকশায় বিভিন্ন সময় তোলা ছবিগুলোতে লিপস্টিকের রং রাঙিয়ে তুলুক আপনার ঠোঁটকেও।

.‘হুদা বিউটি’ বয়কটের ডাক, বিউটি মোগল হুদা কাত্তানকে নিয়ে কেন এত বিতর্ক?.এই তারকারা কে কোন লিপস্টিক ব্যবহার করেন .লাল লিপস্টিক কীভাবে আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বের প্রতীক হয়ে উঠল .ভাত, চাল ও মাড়ে রূপচর্চা.চা-পাতা দিয়ে যেভাবে রূপচর্চা করা যাবে
.স্কিন ফ্লাডিং—২০২৬ সালের ভাইরাল স্কিন কেয়ার ট্রেন্ডের রহস্য