সাংগঠনিক কার্যক্রমে বিশৃঙ্খলা সৃষ্টি এবং দলীয় শৃঙ্খলার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মৌলভীবাজারের কুলাউড়া পৌর বিএনপির বর্তমান কমিটি স্থগিত করা হয়েছে। জেলা বিএনপি এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
মঙ্গলবার (২৮ জুলাই) মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ুন এবং সদস্যসচিব আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই স্থগিতাদেশের কথা জানানো হয়।
দলীয় সূত্রে জানা গেছে, কুলাউড়া পৌর বিএনপির অভ্যন্তরীণ কার্যক্রমে দীর্ঘ সময় ধরে কোন্দল ও বিশৃঙ্খলার অভিযোগ আসছিল। সংগঠনের গতিশীলতা ফিরিয়ে আনতে এবং দলের শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যেই জেলা কমিটি এই কঠোর পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে।
স্থগিতাদেশের বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ুন বলেন, "পরবর্তী সাংগঠনিক নির্দেশনা না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সবাইকে দলের নীতি ও আদর্শ মেনে চলে সাংগঠনিক ঐক্য বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।"