ফ্রান্সের প্যারিসের নিকটবর্তী আনিয়ের-সুর-সেনে এলাকায় অবস্থিত ঐতিহাসিক লুই ভুইতোঁ বাড়িটি আজও এক বিস্ময় হিসেবে পরিচিত। বিশ্বের অন্যতম আইকনিক বিলাসবহুল ফ্যাশন হাউসটি গড়ে ওঠার পেছনে এই জায়গার বিশেষ অবদান রয়েছে। ফরাসি নকশাবিদ ও উদ্যোক্তা লুই ভুইতোঁ তার ব্র্যান্ডটি যাত্রা শুরু করার মাত্র পাঁচ বছরের মধ্যেই আনিয়েরে এই বাড়ি ও কারখানা স্থাপন করেছিলেন। বর্তমানে ১৬৭ বছরের পুরোনো এই বাড়িটি পরিবারটির ঐতিহ্য হিসেবে সংরক্ষিত রয়েছে। চলুন, ছবির মাধ্যমে ঘুরে দেখা যাক লুই ভুইতোঁ পরিবারের এই ঐতিহাসিক বাড়িটি।

সূত্র: ডিজাইন ডিসট্রিক্ট, ভোগ ফিলিপাইন ও সিএনএ লাক্সারি